সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ: ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
expand
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার ৩২ বছর বয়সী এক নারীর শারীরিক পরীক্ষার জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ঘটনার দুই দিন পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এই বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ বিভাগের পক্ষ থেকে ভিকটিম পরীক্ষার আনুষ্ঠানিক আবেদন (রিকুইজিশন) পাওয়ার পর দ্রুততম সময়ে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই কমিটি ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় ফরেনসিক আলামত সংগ্রহ করবেন।

​নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ভিকটিম হাসপাতালে ভর্তি হওয়ার দিনই চিকিৎসকরা প্রাথমিক কিছু পরীক্ষা সম্পন্ন করেছিলেন এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে রেখেছিলেন। আজ গঠিত বোর্ড নতুন করে কিছু নমুনা সংগ্রহ করবে। আগের এবং বর্তমান—উভয় নমুনা সমন্বয় করে অধিকতর পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

​প্রতিবেদনের বিষয়ে তিনি আরও বলেন, "আমরা সাধারণত পরীক্ষার নমুনাগুলো মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে পাঠিয়ে থাকি। সেখানে অভিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে গঠিত একটি বোর্ড এই পরীক্ষাগুলো সম্পন্ন করেন। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যেই প্যাথলজি রিপোর্টগুলো আমাদের হাতে আসবে। সব রিপোর্ট পাওয়ার পর বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দ্রুততম সময়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে।"

​উল্লেখ্য, গত কয়েকদিন আগে হাতিয়ায় ওই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়। মামলার তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এই মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন