

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় একটি প্লাস্টিকের খেলনার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানে প্লাস্টিকসহ বিভিন্ন দাহ্যসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন থেকে নিজেদের দোকানের মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও সহযোগিতা করেন।
অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।