বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ইতিহাস গড়ে বিজয়ের হাসি ড. রফিকুল ইসলাম হিলালীর

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
ডা. মো. আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী
expand
ডা. মো. আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী

৩০ আগস্ট, শনিবার উৎসবমুখর পরিবেশে নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে জেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন করা হয়।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে ড. রফিকুল ইসলাম হিলালী (প্রতীক: মাছ) ৭৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন খান রনি (প্রতীক: গরুর গাড়ি) পান ৭২১ ভোট। অপর প্রার্থী এস. এম. মনিরুজ্জামান দুদু (প্রতীক: ফুটবল) পান ১৮ ভোট।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক (প্রতীক: ছাতা) ও এডভোকেট মাহফুজুল হক (প্রতীক: চেয়ার)। ফলাফলে ডা. আনোয়ারুল হক ১,২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, আর মাহফুজুল হক পান ২১১ ভোট।

ফলাফলের মাধ্যমে নেত্রকোনা জেলা বিএনপির নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি হলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক হলেন ড. রফিকুল ইসলাম হিলালী।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠনী দক্ষতার কারণে ড. হিলালীর এই জয় নেত্রকোনায় বিএনপিকে আরও তৃণমূলমুখী ও শক্তিশালী করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup