মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, ব্লাড ব্যাংক স্থাপনের দাবি

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
expand
দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, ব্লাড ব্যাংক স্থাপনের দাবি

নেত্রকোণার দুর্গাপুরে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে একটি ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

এরপর উপজেলা পরিষদ হলরুমে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন গ্রুপের সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন সংগঠনকে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক দেওয়া হয়।

পরে আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় বক্তব্য দেন কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন, সাংবাদিক পলাশ সাহাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দুর্গাপুরে মানবসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটি মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আমরা সকলে সংগঠনটির পাশে সর্বদা আছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Saudi Arabia VS Uruguay
Scheduled
16 Jun, 04:00 AM
VS
World Cup