

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিট থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার মদনপুর ইউনিয়নের বায়রাউড়া বাজার এলাকায় কেন্দুয়া-নেত্রকোনাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি অভিযানকারী দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসায়।
এ সময় একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মধ্যে জিপারযুক্ত নীল রঙের একটি পলি প্যাকেটে ১০০ পিস এবং সাদা পলিথিন ব্যাগের ভেতরে জিপারযুক্ত সাদা প্যাকেটে আরও ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম। অধিদপ্তর জানায়, এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
আটককৃতরা হলেন- মো. কামরুল ইসলাম (৪৮), পিতা: মৃত আব্দুল হেকিম এবং নাসরিন সুলতানা (৩৫), স্বামী: মো. কামরুল ইসলাম। তাদের বাড়ি সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের দুর্গাশ্রম এলাকায়।
এ ঘটনায় পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
মন্তব্য করুন