বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দ্বন্দ্ব মিটে স্বাভাবিক বাস চলাচল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল আবার স্বাভাবিক
expand
চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল আবার স্বাভাবিক

সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে একদিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সব ধরনের বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় সমঝোতা হওয়ায় শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল শুরু হয়।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

সূত্র জানায়, শ্রমিক কল্যাণের নামে সড়কে চাঁদা আদায় নিয়ে সংগঠন দুটির মধ্যে দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছায়।

উভয় পক্ষই নিজেদের অবস্থানকে বৈধ দাবি করে অপর পক্ষকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করে। এ অবস্থায় শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শুক্রবার রাত ৯টার দিকে পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে বৈঠক চলাকালে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

বিস্ফোরণের প্রতিবাদে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

পরবর্তীতে রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত যৌথ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হয়। এর ভিত্তিতে শনিবার সকাল থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Congo DR
Scheduled
17 Jun, 11:00 PM
VS
World Cup