বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে গরু জব্দ করেছে বিজিবি
expand
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে গরু জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সোমবার (০২ মার্চ) ভোরে পরিচালিত এসব অভিযানে মোট ১০টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬ টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ব্যাটালিয়নের বিশেষ টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

এর মধ্যে চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, গত ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকা থেকে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়েছে, যা সীমান্তে চোরাচালান রোধে বাহিনীর সক্রিয় ভূমিকার প্রমাণ বহন করে।

এ বিষয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান দমনে অভিযান অব্যাহত থাকবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup