মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
সাইদা বিন দীপা
expand

নরসিংদীর পলাশে স্বামীর বাড়িতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা সাইদা বিন দীপা নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইদা বিন দীপা ওই এলাকার প্রবাসী সাকিল মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ুম গ্রামে। তিনি মৃত নাজমুল কবির সিদ্দিকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দীপার মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা স্বামীর বাড়িতে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন বিষয়ে সন্দেহের সৃষ্টি হলে তারা দাবি করেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। পরিকল্পিতভাবে দীপাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

এ ঘটনার পর নিহতের স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank