সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘দীর্ঘ ১৮ বছর আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম’

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল
expand
এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদীর-৪ (বেলাবো- মনোহরদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, জামায়াতে ইসলাম দেশ ও জাতির শত্রু। তারা বাংলাদেশর স্বাধীনতা চাইনি,তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করি তখন জামায়েত ইসলাম বিরোধীতা করেছিল।জামায়েত ৭১ সালে প্রায় ২ লক্ষ মা-বোনদের ধরে নিয়ে ধর্ষনের মুখে ঠেলে দিয়েছিল।

রবিবার(২৫ জানুয়ারী) দুপুরে নারায়নপুর বাসস্ট্যান্ডের নারায়ণপুর মডেল স্কুল সংলগ্ন মাঠে ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির নির্বাচনী মত বিনিময় ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, অপর দিকে বিএনপি যদি জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি সহ দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষদের নিয়ে আগামীর আধুনিক বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ ১৮ বছর আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম। তরুণ প্রজন্মের জন্যও ভোট দেওয়া সম্ভব হয়নি।" তিনি উল্লেখ করেন, "আগামীতে গণতন্ত্র রক্ষার জন্য ভোটের বিকল্প নেই, জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১২ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপস্থিত মা, বোন, ভাই, বন্ধু-বান্ধবদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক, দরিদ্রদের প্রতীক ও হিন্দু সম্প্রদায়েরও প্রতীক।বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে তাদের নেতা তারেক রহমান মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন।

নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব বিপ্লব,নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য ডা:শাহ আলম হুদা কাজল, উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার , ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ আমান , নারায়নপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের সদস্য মোঃ রবিন মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোঃ জাকির হোসেন ফরাজী'সহ স্থানীয় নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন