মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যে গোপালগঞ্জের কারা তালিকা চাইলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কারা, তাঁদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আমি আজ স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মান্নান বলেন, ‘আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা তো আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’

বালুবাহী ভলগেট থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, ‘মেঘনা থেকে বা বিভিন্ন নদী থেকে যে বালুর ভলগেটগুলো প্রবেশের আগেই তাদের চাঁদা শুরু হয়ে যায়। আবার নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়, কীভাবে দেয় জানি না। এর সঙ্গে বিআইডব্লিউটিএ জড়িত।’

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank