রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম
সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার
expand
সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় আজ দুপুরে যৌথভাবে অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী) পিতা: নুর মোহাম্মদ, সাং—হামছাদি গ্রামের একজনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন