

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের বন্দরে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি; চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় নৌকার মাঝিরা দ্রুত চালককে গাড়ি থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা নিশ্চিত করেন, গাড়িটি উদ্ধারের সময় ভেতরে আর কেউ ছিল না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাড়ির চালক জাকির হোসেন বলেন, “গাড়ির ব্রেকের সমস্যার কারণে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই।”
অন্যদিকে গাড়ির মালিক নূর মোহাম্মদ রুদ্র বলেন, ফেরি বা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না; চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে।
মন্তব্য করুন