

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো প্রবাসী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হলে তাদের জন্য কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বুধবার (১১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যদি কোনো বাংলাদেশি প্রবাসী দেশে ফিরে আসেন, তবে সরকার তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ কিংবা অন্যান্য কল্যাণমূলক সহায়তা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক বিভাজন ভুলে সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে দেশ দ্রুত এগিয়ে যাবে।
নুরুল হক নুর বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই কর্মস্পৃহা ও উদ্দীপনায় কাজ করতে দেখতে পাচ্ছি। সরকারি দল, বিরোধী দল ও নাগরিক সমাজ যদি একসঙ্গে সরকারকে সহযোগিতা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার কারো প্রতিপক্ষ নয়। এটি সবার সরকার। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন—পরিস্থিতির অবনতি হলে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশে ফিরে এলে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
মন্তব্য করুন