শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে সিদ্ধিরগঞ্জে অভিযান 

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আতঙ্কে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনের পাশাপাশি নারায়ণগঞ্জেও জ্বালানি তেল অকটেন কিনতে ভিড় করছেন মোটরসাইকেল চালকেরা।

বিভিন্ন পাম্পে ‘তেল নাই’ লেখা সাঁটিয়ে বিক্রি বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। তাই জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ ) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অপর একটি স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে অবস্থিত মেসার্স জোনাকী ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া মেঘনা ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায় তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়। এ সময় দেখা যায় স্টেশনটি ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে।

মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এদিকে মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Switzerland VS Bosnia-Herz
Scheduled
19 Jun, 01:00 AM
VS
World Cup