সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার 

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০১:০৮ এএম আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৫:১৭ এএম
পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার 
expand
পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ'। বৃহস্পতিবার (৫ই মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ'র নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে,এসময় উক্ত এলাকার মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে অস্ত্রসহ আটক করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান,অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
No match data available
World Cup