সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪২ এএম
নিহত আবু নাঈম
expand
নিহত আবু নাঈম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরমেশ্বরদী এলাকায় দুর্বৃত্তের হামলায় আবু নাঈম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবু নাঈম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছোট ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পাশাপাশি এলাকায় একটি সমবায় সমিতিও পরিচালনা করতেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পরমেশ্বরদী এলাকায় সরিষা ক্ষেতের মাঝে নাইম নামে এক যুবককে বস্তাবন্দী রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদঘাটনে কাজ করছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন