বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মধ্যরাতে প্ল্যাস্টিক কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
আগুন
expand
আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্ল্যাস্টিকজাত দ্রব্য প্রস্তুতকারী কারখানায় আগুন ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাত ইউনিটের টানা চেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সদর উপজেলার গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় প্ল্যাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার, স্কচটেপসহ বিভিন্ন প্ল্যাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভেতরে প্ল্যাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, আগুনের এক্সাক্ট কারণ তদন্তের পর জানা যানে।

আগুনে কারখানার সেমিপাকা স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন