মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand

নড়াইলে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে মিরাজ আলী নামে এক মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত শিক্ষক মিরাজ আলী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর বাদামতলা এলাকায় জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ওই মাদ্রাসার শিক্ষক মিরাজ আলী ওরফে মিরাজ হুজুর বলাৎকার করেন।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মাদ্রাসার শিক্ষক মিরাজ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত মিরাজ আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank