শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে প্রবাসীকে কুপিয়ে জখম 

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১১:১১ এএম
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগ
expand
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগ

নড়াইল সদর উপজেলায় কুয়েত প্রবাসী মো. আকাশ মোল্যাকে (২২) নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মাইজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত আকাশ মোল্যা (২২) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. জিহাদুল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সামনের চায়ের দোকানে বন্ধুদের নিয়ে চা পান করছিলেন আকাশ। এ সময় মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের ৪০/৫০ জন এসে আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে চোলে যায়।

অভিযোগ আছে, ঈদের পরের দিন মাইজপাড়া পেট্রোল পাম্পে তেল নেওয়া নিয়ে হোসেনপুর গ্রামের কয়েকজন ছেলের সাথে আকাশের কথা কাটাকাটি হয়।

আহত আকাশ মোল্যার বাবা মো. জিহাদুল মোল্যা বলেন, ‘আকাশের অবস্থা ভালোনা তার শরিরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত। শুনেছি তার ফুসফুস ছিদ্র হয়ে গেছে।’

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup