

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় অনার্স পড়ুয়া ভাতিজাকে থানা থেকে ছাড়াতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন চাচা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিব হাসান রাব্বি (২৪) এবং তার চাচা শাহাবুদ্দিন কুমার শাহিন (৪৭)। রাকিব ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের হাজির বাজার এলাকার সাইফুল ইসলাম কুমারের ছেলে। শাহাবুদ্দিন মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর হাজির বাজারে নিজেদের মুদির দোকানে ব্যবসা করছিলেন রাকিব। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ দোকান থেকে তাকে গ্রেফতার করে। রাকিবকে গ্রেফতারের খবর পেয়ে তার চাচা শাহাবুদ্দিন তাকে ছাড়াতে থানায় যান। পরে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।
এদিকে, পরিবারের একাধিক সদস্যের দাবি, শাহাবুদ্দিন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত। তবে রাকিব কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার নামে আগে কোনো মামলা ছিল না বলেও দাবি করেছেন পরিবারের সদস্যরা।
ইউপি সদস্য শাহাবুদ্দিনের এক ভাতিজা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তার চাচা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে রাকিবকে কখনো রাজনৈতিক সভা-সমাবেশে যেতে দেখেননি।
এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের ভাষ্য, রাকিব ও শাহাবুদ্দিনকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওই ওসির ভাষ্য।


