মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
নিখোঁজ সামিউন আল মাহির
expand

ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। গত রোববার (৩০ আগস্ট) নিজ বাসা থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।

নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার ৪৬, আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে সামিউন আল মাহির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। তার সাথে কোন মোবাইল ফোন ছিলো না ফোন রেখে বাসা থেকে হয়ে যায়।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।

কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভা‌বে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৭১৭-৫৭৭৪৭৭, ০১৬১২-৫৭৭০০০

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank