শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১১:০৫ এএম
ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষ
expand
ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই একজন মারা যান, আরেকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। নিহত দুজনই ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও সহকারী বলে জানা গেছে। তবে তাঁদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তিনি মারা যান।’

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত এক চিকিৎসক বলেন, ‘আমাদের এখানে দুজনের মরদেহ রয়েছে। এখনো তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি। স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। একজনের বয়স আনুমানিক ২২ বছর, অন্যজনের প্রায় ২০ বছর।’

দুর্ঘটনার পর পুলিশ ট্রাক দুটো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন