সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে মিলল শিশুর মরদেহ, শরীরে ধর্ষণের আলামত

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:০০ পিএম
expand
নদীতে মিলল শিশুর মরদেহ, শরীরে ধর্ষণের আলামত

ময়মনসিংহের ধোবাউড়ায় ধর্ষণের আলামতসহ কংস নদী থেকে ৫ বছর বয়সী এক শিশুর লাশ উদ্বার করা হয়েছে। উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাটি গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোজ হয় শিশু নিছা আক্তার(৫)। পরিবারের লোকজন শিশুটির খোঁজাখোঁজি শুরু করে। কোথাও শিশু নিছার সন্ধান না পেয়ে এলাকার মসজিদে মাইকিং করা হয়। এক পর্যায়ে বাড়ির পাশে কংস নদীর পাড়ে শিশুটির জুতো পড়ে থাকতে দেখে এলাকাবাসী। তখন পরিবারের লোকজন নদীতে খোঁজতে গিয়ে কংস নদী থেকে রাত ৮ টায় শিশু নিছার লাশ উদ্বার করা হয়। স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাপনের জন্য গোসল করানোর সময় শরীর থেকে রক্তকরণ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই লাশ উদ্বার করে ধোবাউড়া থানায় নিয়ে আসা হয়।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধোবাউড়া-হালুয়াঘাট সার্কেল মিজানুর রহমান এবং ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত সংগ্রহ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ ভাজন ৩ জনকে আটক করা হয়। এই ঘটনা শিশুটির পরিবার অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, শিশুটির বয়স এখানো ৫ বছর পূর্ণ হয়নি, পৃথিবীতে এসে কিছু বুঝে উঠার আগেই ধর্ষণ করে হত্যা করার মানসিকতা যারা ধারন করে তাদের সর্বোচ্চ শাস্তি ফাসিঁ চাই। যাতে সমাজে এধরনের ঘটনা আর না ঘটে।

এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি শিশুটি ধর্ষণে মারা গিয়েছে। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহ ভাজন ৩ জনকে আটক করেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Spain VS Cape Verde
88'
0 - 0
World Cup