শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ আটক ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম
ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ আটক ১
expand
ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ আটক ১

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

এ ঘটনায় ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা গ্রামের বাসিন্দা মো. রাকিব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ছিল- ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল। মোট পরিমাণ দাঁড়ায় ৫৬.২৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

এ সম্পর্কে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক ইশতিয়াক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন