শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম
নিহত সাদ্দাম হোসেন
expand
নিহত সাদ্দাম হোসেন

ময়মনসিংহের ভালুকায় মুরগি বোঝাই দুই পিকআপ ভ্যানের সংঘর্ষে রিপন মিয়া (৫২) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক ইসতিয়াক আহমেদ। এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা পৌর এলাকার ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন গফরগাঁওয়ের ধামাই দেওয়ানবাড়ি গ্রামের মরহুম সিরাজ উদ্দিনের ছেলে এবং আহত সাদ্দাম গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী লেনে মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হয়ে যায়। গাড়িটি মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি বোঝাই পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ধাক্কা দেয়া গাড়িতে থাকা মুরগি ব্যবসায়ী রিপন মিয়ার মৃত্যু হয়। একই গাড়িতে থাকা সাদ্দাম হোসেন নামে আরেকজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক ইসতিয়াক আহমেদ জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup