

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এনপিবি নিউজের ৬ মিলিয়ন পূর্তি উদযাপন হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভা কক্ষে কেক কেটে এই উদযাপন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আলী আজগর রিপন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আকতার হোসেন মোল্লা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু।
সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম। সঞ্চলনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।
আয়োজক ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহসভাপতি ও এনপিবি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুম। এসময় সেখানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সহসভাপতি সুমন চোকদার, শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংবাদিক জসিম শেখ, সুমন হালদার, ইউপি সদস্য মো. মোস্তফা সরদার, মো. শরীফ ইসলাম মাকসুদ প্রমুখ।

