সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নানি বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১২:৪৮ পিএম
কারিনা কায়সার
expand
কারিনা কায়সার

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানা বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে সেই আঙ্গিনায় তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে এম্বুল্যান্সে করে ঢাকা থেকে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ এবং ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছলো। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু হঠাৎ তার রক্তচাপ কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় তার প্রাণ প্রদীপ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন