শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে
expand

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে।

গতকাল থেকে শুরু হওয়া টানা সাত দিনের ঈদ ছুটির দ্বিতীয় দিনেও ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতু উত্তর থানা এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে।

ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সেতু কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

তবে বরাবরের মতোই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন এ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। অন্যদিকে, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী ট্রেনগুলোতেও যাত্রীচাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ২৪ হাজার ৯৬৮টি এবং জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৫৪৯টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে মোট টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৯০০ টাকা।

মাওয়া প্রান্তে বর্তমানে ১০টি টোল বুথ চালু রয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদাভাবে তিনটি টোল বুথ পরিচালনা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank