

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নিয়াজ মন্ডল (৩৪) দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে নির্মাণকাজের ঠিকাদার হিসেবে কাজ করে আসছেন।
গত ৫ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার একটি নির্মাণাধীন স্থাপনার পাশে কাজ করার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি নিয়াজ মন্ডলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরপর ৮ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে নিয়াজ মন্ডল বাড়ির সামনে পৌঁছালে পূর্বের চাঁদা দাবির জেরে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
হামলায় নিয়াজ মন্ডলের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় তার কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয়রা এগিয়ে এসে আহত নিয়াজ মন্ডলকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুন্সীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন