

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে টঙ্গীবাড়ি ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে টিনের তৈরি দুটি মুদি দোকান ও একটি সেমিপাকা মিষ্টির দোকান আংশিকভাবে পুড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দোকানের পাশের ময়লা-আবর্জনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মন্তব্য করুন