

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কায় চালক সুজন (৩৭) ও হেলপার ইছারুল নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপ (ঢাকা মেট্রো-ড-১১-৬০৭২) নিমতলা আন্ডারপাস অতিক্রমকালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন।
নিহত চালকের নাম সুজন (৩৭)। তিনি যশোর জেলার রাজারহাট, কতোয়ালী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনা কবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, নিহতদের মরদেহ দুইটি হাইওয়ে থানাতে রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন