মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছে ভারত

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:৪৩ এএম
ভারতীয় ব্যাটার কেএল রাহুল এবং বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ
expand
ভারতীয় ব্যাটার কেএল রাহুল এবং বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ

চলতি বছর সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

গত বছর অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেই সিরিজ স্থগিত করা হয়।

এ বছরের পাকিস্তান সিরিজের পর টাইগারদের বাকি ১৯ ওয়ানডের মধ্যে ভারতের বিপক্ষেও আছে ৩টি ম্যাচ। যে ম্যাচগুলো বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিবিও চায় ম্যাচগুলো আয়োজন করতে। বিসিসিআইও ইতিবাচক বিসিবির আহ্বানে।

ফাহিম জানান, আসন্ন সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা ইতিমধ্যেই হয়েছে। শুধুমাত্র ওয়ানডে নয়, তিনটি টি-টোয়েন্টিও অনুষ্ঠিত হবে। দুই বোর্ড ম্যাচগুলো সেপ্টেম্বরের শেষভাগে আয়োজনের পরিকল্পনা করছে।

বছর জুড়েই ব্যস্ত সূচি টাইগারদের। ক’দিন বাদেই শুরু নিউজিল্যান্ড সিরিজ। আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল শুরু ওয়ানডে সিরিজ।

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়া, দফায় দফায় আলোচনা করেও বিসিবি’র মন গলাতে পারেনি আইসিসি। এমন প্রেক্ষাপটে দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কে টানাপড়েনের আশঙ্কা অনেকের মনেই ছিলো। ভবিষ্যতে এই দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কি না, প্রশ্ন সবার মনে। তবে বিসিবি বলছে, ভারত দল আসছে বাংলাদেশ সফরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank