

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে ককটেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ককটেল নিক্ষেপ করে এবং অস্ত্র নিয়ে অবস্থান নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রচারণা কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।
ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের পক্ষের লোকজন অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার সমর্থকেরা এ হামলায় জড়িত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একাধিক ব্যক্তিকে অস্ত্র হাতে এলাকায় অবস্থান করতে দেখা যায় বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচন সামনে রেখে তারা আবার এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন