সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকা বৈঠকের মাধ্যমে ফিরলো দুই দেশের তিন নাগরিক 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
ছবি : সংগৃহীত।
expand

১০ ঘন্টা পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে গেল তিন নাগরিক। মেহেরপুর সীমান্ত থেকে আব্দুল মান্নান নামের এক কৃষককে কে ধরে নিয়ে যাওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ৷

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দুইটার দিকে সীমান্তে শুন্যরেখায় বিজিবিবিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়৷ এরপর উভয় দেশে আটকদের নিজ নিজ দেশে ফেরত নেওয়া হয়৷

এর এর আগে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিক শচীন কর্মকার ও নারায়ন দেব কে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। ​ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

ইছাখালি ক্যাম্প সুত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আব্দুল মান্নানকে সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে মরিচখেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ তুলে নিয়ে যায়। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়৷

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ইছাখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আবু হানিফ এবং ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank