

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে টায়ার চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত এক চোর নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোররাতের দিকে বামন্দী বাসস্ট্যান্ডের খোকন এন্টারপ্রাইজ নামের ওই টায়ার হাউজে চুরি করতে এসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান ভোরে গণপিটুনি দিলেও সকাল ৮টার পরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান। পরে মেহেরপুর জেলা পুলিশের সার্কেল এএসপি মেহেদি হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে খোকন এন্টারপ্রাইজে ভোর ৫টার দিকে পাঁচ সদস্যের একটি চোরচক্র পিকআপ নিয়ে টায়ার চুরি করতে আসে। ওই দোকানের তালা ভেঙ্গে সেখান থেকে তিন জোড়া ট্রাকের টায়ার তাদের পিকআপে তুলে নেই।
এ সময় দোকান মালিক ও স্থানীয়রা তাদের ধাওয়া দিলে চারজন পালিয়ে গেলেও নিহত চোর স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। পরে তাকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
খোকন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী তুষার হোসেন জানান, আমি রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলাম। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়।
পরে সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই দোকানের সামনে একটি নীল রঙের পিকআপ ভ্যানে টায়ার তোলা হচ্ছে। আমি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। এ সময় একজনকে আটক করা হয়, যিনি পরে গণপিটুনির শিকার হন।
প্রত্যক্ষদর্শিরা জানান, নিহতকে ভোররাতের দিকে আটক করলেও সে মারা গেছে সকাল আনুমানিক ৮টার দিকে ।
তারা জানান, ঘটনাস্থলের আদুরেই বামন্দী পুলিশ ক্যাম্প রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।