সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের তিন কর্মী আহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
জামায়াতের তিন কর্মীকে কুপিয়ে জখম
expand
জামায়াতের তিন কর্মীকে কুপিয়ে জখম

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জামায়াতের তিন কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

আহতরা হলেন-জোড়পুকুরিয়া গ্রামের জামায়াতে কর্মী উজ্জ্বল হোসেন, মাসুদ রানা ও জুয়েল রানা।

আজ শুক্রবার সকাল ৯টায় জোড়পুকুরিয়া গ্রামে বাজারের একটি চায়ের দোকানে এঘটনা ঘটে।

আহতরা জানান, সকালের দিকে ওই দোকানে বসে চা পান করছিলেন জামায়াত কর্মী মাসুদ রানা। এসময় জোড়পুকুরিয়া গ্রামের বিএনপি কর্মী মহিবুল ইসলাম ও রিপন হোসেনের সাথে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের ভোট নিয়ে বাকবিতন্ডা হয়।

এক পর্যায়ে মহিবুল ও রিপনের নেতৃত্বে কয়েকজন বিএনপি কর্মী তাদের দোকানে থাকা কুড়াল ও চলা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মাসুদ রানাকে। এসময় জামায়াত কর্মী উজ্জ্বল ও জুয়েল রানা ঠেকাতেএলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পরপরই আহতদের দেখতে হাসপাতালে আসেন মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা।

আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসতে পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী ঘটনাস্থল মোতায়েন করা হয়েছে। বর্তমানে গ্রামটিতে স্বাভাবিক পরিবেশ রয়েছে। তবে এ ঘটনায় কোন পক্ষ এখনো থানায় অভিযোগ দায়ের করেনি বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন