সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম
দুটি বোমা সদৃশ্য বন্তু উদ্ধার করেছে পুলিশ
expand
দুটি বোমা সদৃশ্য বন্তু উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরের গাংনীতে বিএনপির অস্থায়ী নির্বাচনি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বন্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ি সংলগ্ন জগত নামের এক ব্যক্তির দোকানের পাশ থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

ষোলটাকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, তার বাড়ি সংলগ্ন জগতের চায়ের দোকানের সাথে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেনের একটি অস্থায়ী অফিসের সামনে ব্যনার রয়েছে সেই ব্যানারের নীচ থেকে লাল কসটেপ মোড়ানো বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেগুলো উদ্ধার করে পুলিশ।

পরে পানি ভর্তি বালতিতে রেখে নিস্ক্রিয় করেছে।

ষোলটাকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ আমতৈল মানিকদিয়া ও কেশবনগর এই তিন গ্রামের বিএনপি ও সাধারন লোকজন জগতের চায়ের দোকানে বসে।

সেখান থেকেই এই তিন গ্রামের বিএনপির নির্বাচন পরিচালনা করা হয়। ঐ দোকানের সাথে বিএনপির প্রার্থী মো: আমজাদ হোসেনের একটি ব্যানার রয়েছে সেই ব্যানারের নীচে লাল কসটেপ মোড়ানো বোমা দুটি রেখে যায় দূর্বৃত্তরা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন