সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার-৩ আসনে ধানের শীষের নাসের রহমান বিজয়ী 

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ এএম
এম নাসের রহমান।
expand
এম নাসের রহমান।

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এম নাসের রহমান। ১৭৬টি কেন্দ্রের সবকটির ফলাফল শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

মৌলভীবাজার-৩ আসনের মোট ১৭৬টি কেন্দ্রের মধ্যে বিএনপির এম নাসের রহমান ১,৫৬,৭৫৭, জামায়াতের মো. আব্দুল মান্নান ৭৭,৬৩৬ ভোট ও খেলাফত মজলিসের আহমদ বিলাল ৪,৬২৪ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর দেখা যায়, এম নাসের রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মান্নানের চেয়ে ৭৯,১২১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ফলাফল ঘোষণার সাথে সাথেই নাসের রহমানের সমর্থকরা জেলা শহরে আনন্দ মিছিল বের করেন।

এদিকে, পরাজয় মেনে নিয়ে সৌজন্যবোধের পরিচয় দিয়েছেন জামায়াতের মো. আব্দুল মান্নান। তিনি এক বার্তায় মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন