সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের শেষ নির্বাচনী মিছিলে মানুষের ঢল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের শেষ নির্বাচনী মিছিলে মানুষের ঢল
expand
জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের শেষ নির্বাচনী মিছিলে মানুষের ঢল

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের সমর্থনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী প্রচার মিছিলে মানুষের ঢল নেমেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে মৌলভীবাজার পৌর শহরে ১১ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের অংশগ্রহণে শেষ নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজারও মানুষ অংশ নেয়।

এদিন দুপুর ১২টার সময় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মিছিল পূর্ব এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মান্নান। এসময় তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, নির্বাচিত হলে অবহেলিত মৌলভীবাজারের উন্নয়নে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন।

সমাবেশে জামায়াত প্রার্থীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা লুৎফুর রহমান কামালী, এনসিপি নেতা খালেদ আহমদ, এহসান জাকারিয়া এবং বিডিপি নেতা আব্দুল মজিদসহ জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মান্নানকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারীরা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং শেষ মুহূর্তের জনসমর্থন আদায়ে প্রচারণা চালান।

১১ দলীয় জোটের এই বিশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে শহরের দেওয়ান মঞ্জিলে তাদের প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন