শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিএনপির ১০ নেতাকে অব্যাহতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
বিএনপির লোগো
expand
বিএনপির লোগো

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সদস্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১০ জন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহীম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জানানো হয়।

দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য মো. আবুল হোসেন, সেলিম মিয়া ও আব্দুল মছব্বির; শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ উপজেলা সদস্য গোলাম কিবরিয়া শফি, পুষ্প কুমার কানু, অ্যাডভোকেট আব্দুল আহাদ ও মো. শফিকুর রহমান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অব্যাহতির এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নির্বাচনের আগ মুহূর্তে জেলা বিএনপির শীর্ষ দুই নেতা স্বাক্ষরিত এই আদেশের ফলে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন