

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেল মানিকগঞ্জ জেলার প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী হাজারী গুড়। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় উৎপাদিত এ গুড় ইতোমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। লোভনীয় স্বাদ আর মন মাতানো সুগন্ধে অতুলনীয় হাজারী গুড়ের পরিধি এখন বিশ্ব সমাদৃত।
সোমবার (১৫ জুন) শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এ নিবন্ধন সনদ ইস্যু করা হয়।
জিআই নিবন্ধন সনদে উল্লেখ করা হয়- প্রত্যয়ন করা যাইতেছে যে, ভৌগোলিক নির্দেশক নিবন্ধন বহিতে ‘জেলা প্রশাসক, মানিকগঞ্জ’ এর নামে ৩০ শ্রেণীতে জিআই-৬২ নম্বরে “মানিকগঞ্জের হাজারী গুড়” পণ্যের জন্য ২০.০২.২০২৪ খ্রিস্টাব্দ হইতে নিবন্ধিত হইয়াছে।
এ স্বীকৃতির ফলে মানিকগঞ্জের হাজারী গুড় বিপণন ও রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে। দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও মানিকগঞ্জের হাজারী গুড় নতুন মাত্রা পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারিগরদের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।