মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-প্রাইভেটকার সংঘর্ষ 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতরা প্রাইভেটকারের আরোহী বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (১৫ জুন) বিকেল আনুমানিক ৫ টার দিকে মানিকগঞ্জের গিলন্ড এলাকার মুন্নু গেইট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বরংগাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এস.আই) মো. আব্দুর রউফ।

জানা যায়, ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কোনো যাত্রী হতাহত না হলেও প্রাইভেটকারে থাকা দুই আরোহী সামান্য আহত হন।

আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাস ও প্রাইভেটকার রেকার দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। ফলে কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বরংগাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এস.আই) মো. আব্দুর রউফ বলেন, ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ি রেকার দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসের কোন যাত্রী আহত হয়নি তবে প্রাইভেটকারের দুই আরোহি সামান্য আঘাত পেয়েছেন এবং তারা মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Saudi Arabia VS Uruguay
Scheduled
16 Jun, 04:00 AM
VS
World Cup