সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয় 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ এএম
মানিকগঞ্জের ৩ বিজয়ীরা
expand
মানিকগঞ্জের ৩ বিজয়ীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি আসনেই বিপুল ভোটে বেসরকারি ভাবে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫১৫ ও ৩টি পোস্টাল ভোটকেন্দ্রের ফলাফল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন।

ভোটের ফলাফল অনুযায়ী জানা যায়,মানিকগঞ্জ-১(ঘিওর,শিবালয়, দৌলতপুর)আসনে ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৪,৫৭,২৮৪ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১,৩৭,৭৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মোঃ তোজাম্মেল হক‌ ভোট পেয়েছেন ৭৭,৮১৮। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পান ৭১,৩১০।

মানিকগঞ্জ-২(সিংগাইর, হরিরামপুর ও সদর আংশিক)আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ৪,৬৭,৪৯৩ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১,৭৫,৭৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস থেকে মোঃ সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১,৫৩১ ভোট।

মানিকগঞ্জ-৩(মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)আসনে ১৫২টি ভোটকেন্দ্রে মোট ৩,৯৫,৯১৮ ভোটের মধ্যে বিএনপির শক্তিশালী প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস থেকে মুহাম্মদ সাঈদনূর রিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৬৪,২৪২। এছাড়াও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০,৫৫১ ভোট।

এছাড়া, মানিকগঞ্জ-১ আসনের ১৮০টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯৯,২৫২ জন, না ভোট প্রদান করেছেন ৭৪,৩৬৬ জন।

মানিকগঞ্জ-২ আসনের ১৮৬টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৮৭,৬২৬ জন, না ভোট প্রদান করেছেন ৫৫,৭৪০ জন।

মানিকগঞ্জ-৩ আসনের ১৫২টি ভোটকেন্দ্রে হ্যাঁ ভোট দিয়েছেন ১,৯১,৯০৮ জন, না ভোট প্রদান করেছেন ৫২,৫৯৫ জন।

উক্ত এই ফলাফলে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দের জোয়ার বইছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন