সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলাকে আর পিছিয়ে রাখতে চাই না: বিএনপি প্রার্থী রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা
expand
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, আমার এই জেলাকে ঠিক করার জন্য যত কঠিন আমাকে হতে হয় সেই কঠিনের দ্বায়িত্ব পালন করবো। মানিকগঞ্জ জেলাকে আর পিছিয়ে রাখতে চাই না। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতা চাই।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,আপনারা কখনোই নিজেদের নিরাপত্তা হিনতায় ভুগবেন না, কখনোই নিজেদের অসহায় ভাববেন না, আপনাদের পাশে আমি আছি। যারা ব্যবসায়ী আছেন তাদের আমি বলছি আপনারা নির্ভয়ে আপনাদের ব্যবসা করুন। যদি কেউ আপনাদের ব্যবসায় আঘাত করে আপনারা তার কথা আমাকে বলবেন আমি তার সেই হাত ভেঙ্গে দেবো।

কোন শক্তিতে তিনি হাত ভেঙ্গে দিবে গণমাধ্যম কর্মীরা প্রার্থীকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি আমার জোরেই সাহস দিয়েছি জনগণকে, আমি বিএনপির জোরেই সাহস দিয়েছি, কারণ‌ আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার একটা কথাই বলেছেন যে জনগণের কোন ক্ষতি করা যাবে না। জনগণের যে ক্ষতি করে সে কখনো দলের বন্ধু হতে পারে না। সেই বিশ্বাসেই আমরা এই সাহস পাচ্ছি। আমরা কোন অন্যায় করতে দেবো না নেতাকর্মীদের। কারণ অনেক কষ্টের এই ধানের শীষ এবং মানুষের অনেক প্রিয় এই ধানের শীষ। তাই ধানের শীষের সুনাম নষ্ট করা যাবে না।

এ সময় সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর শেষে নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন দোকানে ধানের শীষের প্রচারণা করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন