মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন চেয়ারম্যান

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

দীর্ঘ প্রায় দুই বছর পর মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন তৈয়েবুর রহমান তুরাপ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নহাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান তিনি। এ সময় চেয়ারম্যানের কার্যালয়ে বসে পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে সংঘর্ষের ঘটনায় আহাদ ও সুমন নামে দুই ছাত্র নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় তৈয়েবুর রহমান তুরাপকে আসামি করা হয়। এরপর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।

পরে মামলায় জামিন পাওয়ার পর চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তৈয়েবুর রহমান তুরাপ। রিটের শুনানি শেষে চলতি বছরের ১ জানুয়ারি নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেন মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এরপর থেকে নিজ বাড়িতে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তৈয়েবুর রহমান তুরাপ।

তবে হাইকোর্টের আদেশ পাওয়ার প্রায় ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সরাসরি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank