মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে ট্রলির বেপরোয়া গতি কেড়ে নিল যুবকের প্রাণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
ইয়াকুব শেখ (২২)
expand
ইয়াকুব শেখ (২২)

মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলির নিয়ন্ত্রণহীন গতিতে ইয়াকুব শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে যশপুর ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব শেখ বড়রিয়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন খালপাড় এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকটি পাঁচ চাকার ট্রলি রাস্তায় আগে যাওয়ার প্রতিযোগিতায় বেপরোয়াভাবে চলছিল।

এ সময় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে যশপুর ঈদগাহের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ইয়াকুব শেখ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়কে ট্রলির বেপরোয়া গতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা এ ধরনের যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নজরদারির দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank