

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির নাপলি শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের শফিকুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তিনি মারা যান।
নিহত শফিকুল ইসলাম মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর এলাকার দর্জিবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি নসু প্রামাণিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইতালির নাপলি শহরে একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন শফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে মাদারীপুরে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রবাসে কর্মরত শফিকুলের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।


