রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাউন্টার দিলে আমি দিব’- ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০১:৪১ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তাকে এক পর্যায়ে উত্তেজিত হয়ে মেজাজ হারাতে দেখা যায়।

শনিবার (২০ জুন) ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্র জানায়, শিবচরের দত্তপাড়ায় একটি স্থানীয় বিরোধ মীমাংসার জন্য সালিস বৈঠকে উপস্থিত ছিলেন এমপি হানজালা। বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে এমপি হানজালা হস্তক্ষেপ করেন। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে উভয় পক্ষকে কঠোর ভাষায় সতর্ক করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে, একজন জনপ্রতিনিধি হিসেবে তার আরও সংযত আচরণ করা উচিত ছিল। অন্যদিকে অনেকে মনে করছেন, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে তার এমন কঠোর অবস্থান নেওয়া অস্বাভাবিক নয়।

এ বিষয়ে সংসদ সদস্য পীরজাদা মাওলানা হানজালা বলেন,"একটি সালিসে বসে দুই পক্ষ যখন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিল, তখন পরিস্থিতি শান্ত করতে এবং তাদের নিবৃত্ত করতেই আমি কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। তবে পরবর্তীতে সেই সালিসটি অত্যন্ত সুন্দরভাবে শেষ হয়েছে এবং দুই পক্ষই তা মেনে নিয়েছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Tunisia VS Japan
Scheduled
21 Jun, 10:00 AM
VS
World Cup