সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর লড়াই, মাদারীপুর-১ আসনে পোস্টাল ভোটে ১১ দলীয় প্রার্থীর জয়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
expand
শ্বাসরুদ্ধকর লড়াই, মাদারীপুর-১ আসনে পোস্টাল ভোটে ১১ দলীয় প্রার্থীর জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে এক শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর মাত্র ৩৮৫ পোস্টাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত ও বাংলাদেশ ইসলামী মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার ( ১২ফেব্রুয়ারী) রাতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

শিবচর নির্বাচন কমিশনার সূত্র জানায়, ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের ১০২টি কেন্দ্রের ভোটের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ) এগিয়ে থাকলেও পোস্টাল ভোটে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা (রিক্সা) চুড়ান্ত বিজয় লাভ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০২টি কেন্দ্রে সাইদ উদ্দিন আহমাদ হানজালা (রিক্সা) পেয়েছেন ৬৩৫১১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ)পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট। তবে পোস্টাল ব্যালটে রিক্সা ১৩৯৮ ভোট ও ধানের শীষ ২৩৩ ভোট পায়। সব ভোট মিলিয়ে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে এগিয়ে যায়।

সর্বশেষ হিসাব অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ১৭৬২০৮ ভোট যা শতকরা হিসেবে ৫৪.৯২ শতাংশ।

শিবচরের রাজনৈতিক ইতিহাসে এত কম ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন স্থানীয়রা। ফল ঘোষণার শুরু থেকেই কখনো হানজালা, কখনো নাদিরা আক্তার অল্প ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এতে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল।

সূত্র জানায়, ৯৮টি কেন্দ্রের ফল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সাময়িকভাবে ফল ঘোষণা স্থগিত রাখে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কৌশলগতভাবে প্রস্তুত রাখা হয় এবং উপস্থিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।নাটকীয় এ ভোটযুদ্ধ শিবচরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন