মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নাতনীকে ধর্ষণের দায়ে দাদার যাবজ্জীবন ‎

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
লালমনিরহাটে নাতনীকে ধর্ষণের দায়ে দাদার যাবজ্জীবন ‎
expand

‎​লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে(৫০) যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত।

সোমবার(৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

‎​আদালত ও মামলার বিবরণে প্রকাশ, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারী নিজ বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণির পড়ুয়া এক নাতনীকে(১২) ডেকে নেন মোক্তার উদ্দিন। এ সময় ওই স্কুলছাত্রীকে জোরপুর্বক ধর্ষণ করেন এবং ঘটনা কাউকে না বলতে প্রাণনাশের হুমকী দেন। এরপর থেকে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। এক পর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তসত্ত্বা হলে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয়।

এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ডাক্টারী পরীক্ষা করলে অন্তসত্ত্বার বিষয়টি প্রমানীত হয়। এরপর ওই স্কুলছাত্রী ঘটনা পরিবারকে জানালে গত ২০২০ সালের ২৬ মে মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা।

আলোচিত এ মামলাটি দীর্ঘ শুনানী শেষে সোমবার আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন আদালত। রায় বলা হয়, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড। জরিমানার অর্থ ক্ষতিপুরন বাবদ ওই শিশুর পরিবারকে প্রদানের আদেশ দেয়া হয়। ‎ ‎​মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি/স্পেশাল পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank